1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের দায়িত্ব গ্রহণ - Bangladesh Khabor
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দের দায়িত্ব গ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪৪ জন পঠিত
বিরামপুর থেকে মোঃ সাইফুল ইসলাম,
দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী, ৯টি ওয়ার্ডের ৯জন সাধারণ কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পৌর পরিষদে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন। পৌরসভা কার্যালয় চত্বরে মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে  পৌরসভা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলামের সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী পৌরবাসীর নাগরিক সেবা প্রদান, রাস্তাঘাট, ড্রেনেজ ব‍্যবস্থার উন্নয়ন, সড়ক বাতি স্থাপন ও সম্প্রসারণ সহ পৌরসভার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শিবলী সাদিক তাঁর পক্ষ থেকে পৌরসভার উন্নয়নে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিস্কার-পরিচ্ছন্ন পৌরসভা গঠনে পৌরবাসীকে উদ্যোগ ও ভূমিকা রেখে পৌরসভার নতুন পরিষদকে সহযোগিতা করার জন‍্য তিনি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION