1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

বিএনপি পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজেও হাত দেবে: প্রধানমন্ত্রী

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সবার জন্য পানি পেতে পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজেও হাত দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২০ মে) টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, খাল খননের সঙ্গে ভূমিকম্পের সম্পর্ক আছে। গত ২০ বছরে আমরা ভূগর্ভস্থ যে পরিমাণ পানি নীচে থেকে টেনে ওপরে তুলেছি, খাল ও নদী খনন করে এবং বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি যদি আমরা ছড়িয়েও দেই; তবুও আগামি ২০ বছরে তা রিচার্জ হবে না। তাই কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা যাবে না। ভূগর্ভস্থ পানি ব্যবহার আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে। সবার জন্য পানি পেতে পদ্মা ব্যারেজের পাশাপাশি বিএনপি তিস্তা ব্যারেজও নিয়েও কাজ করবে।

প্রধানমন্ত্রী বলেন, খাল ও নদী খননের মাধ্যমে ভূমিকম্প মোকাবিলা করতে হবে, কারণ খাল ও নদীর সঙ্গে ভূমিকম্প জড়িত। সুতরাং, আমাদের খাল খনন করতে হবে।

দুর্যোগ ঠেকানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন, মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালক।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন একটি গবেষণাগার ও প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করার পর পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সবশেষে সুধি সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION