1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুমন দাস এর "ঋণাত্মক" - Bangladesh Khabor
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আসিফের দুর্নীতির কারণে জামায়াত আমির তাকে আসন ছাড়েননি: রাশেদ খাঁন জিয়াউর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য নাম: মির্জা ফখরুল শিক্ষা ব্যবস্থাকে সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের সোনারগাঁয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল কুষ্টিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সুমন দাস এর “ঋণাত্মক”

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২৭ জন পঠিত

সীমার মাঝে অসীম রাজ্যেতে- বুনেছি এক মুঠো ‘স্বপ্ন’; লোচনে বারংবার,

‘ডুবন্ত তরীর’ সাঁজ:- উত্তাল মহাসাগরকে করেছে সর্বশান্ত! ‘অতৃপ্ত হিয়ার’ হুংকার।

‘মায়ার তৃষ্ণা’- এক পলক দৃষ্টি তাহার মন্দিরে; আজ বড্ড অসহায়!
‘ঋণ’ বিনিময় ক্ষণে, এক চিলতে রোদ্দুর; নিরপেক্ষতার ‘কালসাক্ষী’ নিস্তব্ধতার মহামায়ায়।

কুয়াশাচ্ছন্ন সবুজ ঘাসে; ক্ষণিক শিশিরবিন্দুর আনাগোনা- নিদারুণ স্মৃতিতে ‘বক্ষ’ ক্ষত!
‘নিষ্প্রাণ’ দেহে- এক চিমটি আশায়; গন্তব্যহীন ‘পথিক’ বোবাকান্নায় আর কত?

বিভীষিকাময় ‘জীবনখাতা’! রংহীন ‘তুলি’:- পরিত্যক্ত জীবন্ত লাশ অযত্নে ধূলিসাৎ!
বিয়োগফলে ‘বটবৃক্ষ’ নিরূপায়! ‘পুষ্পশূন্য’ কাননে বর্বরতা অনুভূতির দেওয়ালকে করেছে আত্মসাৎ।

‘নিদ্রা’ বিলাসে- বিশ্বাস নির্বাসনে! এক ফোঁটা সুখের ‘ললাট’ বিষন্নতায় পতন!
অনিশ্চিত মায়ার বিভোরে-তিলেতিলে চৌচির ‘পিঞ্জর’! বারিশূন্য তৃষ্ণার্ত ‘ মরুভূমির’ মতন।

নতুনত্বের বেড়াজালে স্থানচ্যুত ‘বহুরূপী’; উল্লাসে সময় মুছে:- ‘কর্মফলে’ বিধাতার দ্বারে,
আপ্রাণ প্রচেষ্টায় ব্যর্থতার পাহাড়! সর্বগ্রাসী ‘ঋণাত্মক’ বিচ্ছেদের মূলমন্ত্র হৃদয়ের করিডোরে!

 

কবি,
সুমন দাস
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION