1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৬ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত বেড়ে ৬

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২০ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঘটকচরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদরের কলেজ রোড শকুনি এলাকার নেছার উদ্দিনের ছেলে পান্নু মুন্সী (৫০), একই উপজেলার দক্ষিণ কুনিয়া এলাকার জসিম বেপারীর ছেলে সাগর (২২) ও ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে মো. রুমান (২৫)। বাকিদের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহণের একটি যাত্রীবাহী ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে সামনে থাকা একটি ইজিবাইককে চাপা দেয়। পরে বাসটি খাদে পড়ে যায়।

তিনি জানান, ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হন বেশ কয়েকজন।

ওসি জানান, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION