1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

কোটালীপাড়ায় বিএনপি’র উদ্যোগে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২২৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে কেন্দ্র করে কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে করা মামলায় নীরিহ জনগনকে হয়রানী ও গণগ্রেফতারের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি সহ যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার ঘাঘর বাজারে অবস্থিত দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠন। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন। এ সময়- সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বক্তব্য রাখেন। বক্তারা, ভিডিও ফুটেজ দেখে মূল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে ছাত্র শিক্ষক দিন মজুর সহ নিরিহ সাধারণ জনতা যেনো কোন প্রকার হয়রানীর শীকার না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ ভাবে আহবান জানান। তারা আরো বলেন- এনসিপির কর্মকান্ডের দায়ভার অন্যকোন রাজনৈতিক দল নেবে না, এ ঘটনায় নীরিহ জনগন হয়রানীর শীকার হলে জনতাকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা ও দেন তারা। অন্যদের মধ্যে- সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হাকিম খলিফা, যুবদল সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদল আহবায়ক লালন শেখ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION