1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্দরে ১ টি চুনা কারখানা ও ৩ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে ১ টি চুনা কারখানা ও ৩ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৮ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে বন্দর উপজেলা মদনপুর ইউনিয়নে ১ টি চুনা কারখানা ও মালিবাগ ক্যাসেল রিসোট এলাকায় ৩০০ শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

১৬ জুলাই বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নে কলাবাড়ি ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেন ও মালিবাগ এলাকায় ৩০০ শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও বন্দর জোনেট প্রকৌশলী ম্যানেজার জাহিন আমির খান, এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী, নজরুল ইসলাম, প্রকৌশলী, রনি, মোরসালিন, ও বিপুল সংখ্যক পুলিশ কমকর্তারা।

এ সময় চুন কারখানার মালিককে স্পটে না পাওয়ার কারণে জেল/জরিমানা করা সম্ভব হয়নি তবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে চুন ফ্যাক্টরির মালিক ও জায়গার মালিক এর বিরুদ্ধে আঞ্চলিক লিগ্যাল বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক থানায় FIR এর উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হবে। অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে ও ফায়ার সার্ভিসের সহায়তায় চুন ভিজিয়ে নষ্ট করা হয়েছে।

অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা অব্যাহত আছে এবং যেসব কারখানায় অবৈধ সংযোগ পাওয়া যাচ্ছে সেখানেই উচ্ছেদ অভিযান চালিয়ে সেগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION