1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় পাঁচ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ - Bangladesh Khabor
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে মাদক ব্যবসার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে ২ যুবক গুরুতর আহত, গ্রেফতার ১ আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে: আসিফ মাহমুদ ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা জয়পুরহাটে ওয়ান শুটারগান, ধারালো অস্ত্র উদ্ধার কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জালে অগ্নিসংযোগ আদানির বিদ্যুৎকেন্দ্রের বন্ধ ইউনিট সরবরাহ চালু পুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জুবাইদা রহমান

কোটালীপাড়ায় পাঁচ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৩০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ মামলা বানিজ্য সকল অনিয়ম ও অন্যায় থেকে সারা বাংলাদেশ সহ উপজেলাবাসীকে রক্ষার লক্ষে বাংলাদেশ জামায়েতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ পাঁচ দলের উদ্যোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শতশত নেতাকর্মী সমর্থকদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল মহুয়ার মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে এক সমাবেশের আয়োজন করে।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়েতে ইসলামি কোটালীপাড়া শাখার আমির গাজী সোলায়মান।

এ সময়- জামায়েতে ইসলামী কোটালীপাড়া শাখার সহ সভাপতি মিজানুর রহমান সেকেন্দার, খেলাফত মজলিস সভাপতি হাজী মওলানা মহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক মুজাহিদ কমিটি নুরুল ইসলাম, এনসিপি সভাপতি তাওহিদুল ইসলাম, ছাত্র মজলিস সভাপতি মওলানা ইয়াছিন সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে পাঁচ দলের নেতাকর্মী সমর্থক সহ নানান শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সব শেষে মওলানা কামরুল ইসলাম কর্তৃক পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত বিক্ষোভ সমাবেশের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION