1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক সেনা সদস্যের মার্কেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

গোপালগঞ্জে চাঁদার টাকা না পেয়ে এক সেনা সদস্যের মার্কেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৫ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অবৈধভাবে দাবিকৃত চাঁদার ৩ লক্ষ টাকা না পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্পোরালের খরিদা সূত্রে সাব-কবলাকৃত মার্কেট সহ জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু

মোঃ ইব্রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৬৭নং মৌজার বিআরএস ২৪৩৯ নং খতিয়ানের ৪৭৩৪ নং দাগের ৩.২৫ শতাংশ ভূমিতে।

পরে এ সংক্রান্তে কাজুলিয়া ইউনিয়নের ভোজরগাতী গ্রামের আমির হোসেন শেখের ছেলে ভুক্তভোগী (অবঃ কর্পোরাল) মোঃ ফিরোজ শেখ গত ১২/০৫/২০২৫ ইং তারিখে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে চাঁদাবাজ কর্তৃক ছিনিয়ে নেওয়া মার্কেট ফিরে পেতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে গত শুক্রবার (১১ জুলাই) সকালে গণমাধ্যমকর্মীদের একটি দল সরেজমিনে ওই এলাকায় গিয়ে ভুক্তভোগী মোঃ ফিরোজ শেখের সাবেক ভাড়াটে, যে অভিযুক্ত মোঃ ইব্রাহিম শেখ কর্তৃক বিতাড়িত হয়ে বর্তমানে সেই রাজ সুপার মার্কেটের পাশেই দোকান নিয়ে ব্যবসা পরিচালনা করা সোহাগ দাড়িয়া, সাবেক ভাড়াটে ব্যবসায়ী আজিম ঢালী, মোঃ বেল্লাল ঢালী, মন্টু ঢালী সহ আশপাশের দোকানদার নিকট যোগাযোগ করে জানা গেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্য (শারীরিক প্রতিবন্ধী) মোঃ ফিরোজ শেখ অবসর গ্রহণের পর এখানে জায়গা কিনে মার্কেট নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট বিভিন্ন মেয়াদে ভাড়া দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। পরবর্তীতে অভিযুক্ত মোঃ ইব্রাহীম শেখ পুরনো ভাড়াটেদের বিতাড়িত করে এই জায়গার দখল নিয়ে নিজেকে জায়গার মালিক দাবি করে নতুন ভাড়াটিয়াদেরকে দোকান বরাদ্দ দেন।

এদিকে জীবন-জীবিকার একমাত্র অবলম্বন ওই মার্কেট যা অভিযুক্ত মোঃ ইব্রাহীম শেখ কর্তৃক জোর করে ছিনিয়ে নেওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন ভুক্তভোগী অবঃ কর্পোরাল মোঃ ফিরোজ শেখ। তিনি তার কষ্টার্জিত সম্পদ ফিরে পেতে গোপালগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ ইব্রাহীম শেখের ব্যবহৃত ০১৩১৯…..২০৪৯ নম্বরে একাধিকবার কল দিও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION