1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে গোবিপ্রবিতে ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : াজুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ২৫, ২৯ ও ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। যা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

জুলাই ২০২৪ আন্দোলনে শহিদদের স্মরণে ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করবেন দুইজন মেডিসিন বিশেষজ্ঞ, দুইজন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ, একজন চর্মরোগ বিশেষজ্ঞ ও একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক। ২৯ ও ৩০ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করবেন খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা. মাহমুদুল হাসান, অধ্যাপক ডা. এম এ সামাদ, ডা. ওয়ালি উল্লাহ ও ডা. নাজমুস সাকিব।

চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রেজিস্ট্রার দপ্তরে এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট হল এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নিবন্ধনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION