1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে নারীসহ দুইজনের লাশ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২২ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৬) ও বুলু মিয়া ভুম্বল (৩৪) নামের দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উৎকণ্ঠা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শাহানারা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের বকুল মিয়ার স্ত্রী এবং বুলু মিয়া ভুম্বল শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহানারার স্বামী বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়ার আসক্ত ছিলেন। তিনি প্রায়ই তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। এসব নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। সোমবার সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে বকুল মিয়া ও তার ছেলে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে, বুলু মিয়া ভুম্বলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো না থাকায় তিনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফেরেন। সোমবার সকালে কানিপাড়ার গোরস্থানের পাশের একটি বাঁশঝাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, “দুইটি পৃথক স্থান থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION