1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে নকলমুক্ত পরীক্ষা নিতে স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকদের সভা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাউফলে নকলমুক্ত পরীক্ষা নিতে স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকদের সভা

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঘন্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম। ওই সময় তিনি বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হলে পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা অপরিহার্য। নকলমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র প্রধানগণ অংশগ্রহণ করেন। বক্তারা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন এবং পরীক্ষাকেন্দ্রগুলোর পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী  এইচএসসি আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষা ২৬জুন থেকে অনুষ্ঠিত হবে। উপজেলার ১০ কেন্দ্র ও ৭ ভেনুতে এবার ৪৪৬৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION