1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সুন্দরগঞ্জের পূর্ব ছাপড়হাটিতে ব্যক্তিমালিকানা জমিতে অধিগ্রহণ ছাড়া রাস্তা নির্মাণ অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী

সুন্দরগঞ্জের পূর্ব ছাপড়হাটিতে ব্যক্তিমালিকানা জমিতে অধিগ্রহণ ছাড়া রাস্তা নির্মাণ অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৪৮ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ ছাড়াই জোরপূর্বক দখল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তা নির্মাণ করায় উত্তেজনা ছড়িয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপড়হাটি এলাকায়। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সচেতন নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। তারা অভিযোগ করেন, কোনও পূর্ব ঘোষণা বা জমির মালিকদের সম্মতি ছাড়াই এলজিইডি কর্তৃপক্ষ তাঁদের জমিতে রাস্তা নির্মাণ করেছে। এতে একদিকে যেমন তাঁদের জমির মালিকানা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ন্যায্য ক্ষতিপূরণ থেকেও তাঁরা বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে আলী হায়দার, আনিছুর রহমানসহ আরও অনেকে। বক্তারা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের বিরোধিতা নয়, তবে ন্যায্য প্রক্রিয়া ও ক্ষতিপূরণ ছাড়া ব্যক্তিমালিকানা জমিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ অন্যায় ও বেআইনি। বক্তারা বলেন, এলজিডি কর্তৃপক্ষ রাস্তা যে পাশে অধিকরণ করেছেন সেটি সোজা পথ সে পাশের রাস্তা নির্মাণ না করে ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে বাকা পথে রাস্তা নির্মাণ করছেন। ফলে চলাচলের ক্ষেত্রেও বেশবেগ পেতে হবে এই রাস্তাটিতে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান। এ সময় বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে এলজিইডির কোনো কর্মকর্তার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION