1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গোপালগঞ্জে ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম

  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৪১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : পবিত্র ঈদ উল আজহার ছুটিতেও জেলার সর্বত্র পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা চলেছে অব্যাহতভাবে। পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সোহেল পারভেজ, সহকারী পরিচালক (প:প:) এসএম আরমান ও সহকারী পরিচালক (সিসি) শুভ্র দেব হীরার তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা চলমান রয়েছে।

জানা গেছে, জেলার মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ৫৫টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ঈদের ছুটিতেও স্বাস্থ্যকর্মীরা মা ও শিশু এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রেখেছে। গত ৫ জুন ঈদের ছুটি শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে গর্ভকালীন সেবা, প্রসব সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা মোতাবেক সকল সেবা প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক), মেডিকেল অফিসার (এমসিএইচ -এফটি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপ সহকারীদের অব্যাহত প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা সেবা চালু রাখা সহজতর হয়।

গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সোহেল পারভেজ বলেন, আমরা ঈদের ছুটিতেও সার্বিক সেবা দিতে পেরেছি। সেবা গ্রহীতারা যথাযথ সেবা পেয়ে সন্তুষ্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION