1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে আহত ২০, অর্ধশতাধিক আটক - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

কোটালীপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে আহত ২০, অর্ধশতাধিক আটক

  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০১ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাঝবাড়ী ও বকংরা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, ভাঙ্গারী ব্যবসার টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।

 

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বংকুরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙ্গারী ব্যবসা করার জন্য টাকা নেন। সেই টাকা সময়মত না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ী গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানান।

পরে আলিনুর লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি জের ধরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রামের লোকজন দুটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।এর প্রায় দুই ঘণ্টা পর যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে এই সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION