1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমলা কলেজ দিল ১০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আমলা কলেজ দিল ১০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৮ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত এবং  অধ্যায়নরত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ( ১১ জুন)  আমলা সরকারি কলেজ এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ-এ ভর্তির সুযোগ প্রাপ্ত এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘পাবলিকয়ান মিলন মেলা অনুষ্ঠিত হয়।
আমলা সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শেখ সুজন আলী।
আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.জ.ম মনিরুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর মোঃ নাজিম সুলতান মিঠু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক হামিদুল্লাহ সুমন সাঈদ,  কলেজের শিক্ষক আব্দুল আজিজ, মোমেনা ইসলাম, তুষার ইমরান, ওয়াসিম আকরাম, হাসানুজ্জামান বিজয়, বনিউল ইসলাম প্রমুখ। মিলন মেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত এবং মেডিকেল কলেজ কলেজ কলেজে অধ্যয়নরত প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা তাদের অনুভূতি ও বিশ্ববিদ্যালয় ভর্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতামত ব্যক্ত করেন। শেষে গান,কবিতা,আবৃত্তিসহ কালচারাল অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION