1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ১৯৮৬-৮৯ এসএসসি ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

গাইবান্ধায় ১৯৮৬-৮৯ এসএসসি ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২১০ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় ১৯৮৬ থেকে ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই মিলনমেলা ছিল প্রাণবন্ত, স্মৃতিময় এবং আবেগঘন।
অনুষ্ঠানের প্রথমে দুপুরে গাইবান্ধা স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ব্যাচের ব্যানার, রঙিন পোশাকে সাজে অংশ নেন, যা শহরজুড়ে উৎসবের আমেজ তৈরি করে।
এরপর দুপুরের মধ্যাহ্নভোজে মিলিত হন প্রাক্তন শিক্ষার্থীরা। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ আর আনন্দমুখর পরিবেশে সবাই কাটান আনন্দঘন সময়।
দিনভর চলে নানা অনুষ্ঠানমালা। আয়োজন করা হয় “আপেল ড্র”-এর, যেখানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন উপহার বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।
এই পূর্ণমিলনী শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনই ছিল না, বরং এটি ছিল প্রাক্তন বন্ধুদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার এবং আগামী দিনগুলোতে একে অপরের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করার এক অনন্য সুযোগ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION