1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৭৭ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।
৬ জুন (শুক্রবার) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙ্গা সংলগ্ন দোকান ঘর নামক এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক গনি মিয়া (৪০), যাত্রী লিয়াকত (১৮) ও ইউনুছ (২০) মারা যান।
আহত একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আহত একজন চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন পোশাক শ্রমিক আনোয়ার হোসেন (৩৮) ও তার স্ত্রী শারমিন বেগম (৩৩)। তারা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ী গ্রামের বাসিন্দা। ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল সড়কের বিটের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে ও ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ রাখে, এতে তীব্র যানজট ও ভোগান্তি তৈরি হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় এক সপ্তাহে ১৫টির বেশি দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION