1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অতিরিক্ত ২৫ হাজার টাকা ফেরত পেয়েছেন যাত্রীরা - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অতিরিক্ত ২৫ হাজার টাকা ফেরত পেয়েছেন যাত্রীরা

  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২০৭ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে আজ শুক্রবার (০৬ জুন) ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালনা এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ০৩টি মামলায় মোট পাঁচ হাজার (৫,০০০/=) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ০২টি বাসের যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত ২৫,০০০ টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী। এ সময় বিআরটিএ’র কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে যানযট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে এবং যাত্রীদের ঈদ যাত্রা শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সেই সাথে যাত্রীদের নিকট থেকে কেউ যেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে তা প্রতিহত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের দিকনির্দেশনায় এ অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION