1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে ৬কেজি গাঁজাসহ গ্রেফতার দুই - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে ৬কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৯ জন পঠিত

মো.হাসমহ উল্লাহ,লালমনিরহাট : লালমনিরহাটে বিভিন্ন এলাকায়  গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬কেজি গাঁজা  ও একটি মোটরসাইকেল সহ দুি জনকে গ্রেফতার করেন।

জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায়, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, এর নেতৃত্বেএসআই/ অমিতাভ রায়,এসআই ইব্রাহীম হোসেন ও সঙ্গী ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালান, সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের ০৪নং ওয়ার্ড, ইউনিয়ন পরিষদ গামী রোড সন্ন্যাসীর পাটের দক্ষিণে পাকা রাস্তার উপর হইতে একটি কালো রংয়ের কাপড়ের ব্যাগে রক্ষিত অবস্থায় ০৪(চার) কেজি মাদকদ্রব্য গাজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। জেলার কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর এলাকায় কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ দুই জন কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন  রহিম উদ্দিন রনি (২৪),ফুলবাড়ি থানার গোড়কমন্ডপ গ্রামের মমিনুল ইসলামের ছেলে। আল-আমিন (২৫),নাগেশ্বরী থানার সাতকুড়ারপাড় গ্রামের মৃত ওসমান গনির ছেলে। উভয় জেলা-কুড়িগ্রাম। এ বিষয়ে লালমনিরহাট সদর ও কালীগঞ্জ থানা পৃথক দুটি মামলা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ, জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর থানাধীন মোগলহাট ইউনিয়নের ০৪নং ওয়ার্ড, ও কালীগঞ্জ থানাধীন ৮নং কাকিনা ইউপির রুদ্রেশ্বর এলাকায় পৃথক পৃথক গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা  ও মোটরসাইকেল সহ দুই জন কে গ্রেফতার করেন  গোয়েন্দা পুলিশ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION