1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমান - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমান

  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৭০ জন পঠিত

পরিমল বিশ্বাস :   নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিয়মিত অভিযানে ২০০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ১২ টি হোটেল কে ২ লাখ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষরা।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই সাখাওয়াত হোসেন টিপু ও ইদ্রিস, তিতাসের প্রকৌশলী শাহ্-আলম রনি এবং অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ প্রায় ১২ টি দোকান ও কিছু আবাসিক বাড়িতে অবৈধভাবে স্থাপিত আনুমানিক ১২০ ফুট গ্যাস বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩৫০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নবাবী স্বাদ চাইনিজ ও অবৈধ আবাসিক গ্রাহকদের কাছ থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে যেখানে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION