1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ১০০ গ্রাম হিরোইন জব্দের মামলায় যুবকের যাবজ্জীবন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ১০০ গ্রাম হিরোইন জব্দের মামলায় যুবকের যাবজ্জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৪৯ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলা সদরে ১০০ গ্রাম হিরোইন জব্দের  মামলায় শাকিল মিয়া ওরফে হামিদুল (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৫টার দিকে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ-২য় আদালতের বিচারক  আতিকুর রহমান এই আদেশ দেন। আদালতে আসামির উপস্থিতিতে আদেশ দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত শাকিল মিয়া ওরফে হামিদুলের (৩৮) বাড়ি সদর উপজেলার কলেজপাড়া লাকায়। তিনি ওই এলাকার পালক পিতা আলমগীর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান।
তিনি বলেন, ৫ বছর আগে ১০০ গ্রাম হিরোইন জব্দের ঘটনায় সদর থানায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি শাকিল মিয়া। এ মামলায় আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। পাশপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায়ের আগে আসামিকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানামুলে দন্ডিত আসামিকে আবারও কারাগারে পাঠানো হয়। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তবে মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবি শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION