1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় হুইল চেয়ার ও স্টাইরোফোম বক্স বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় হুইল চেয়ার ও স্টাইরোফোম বক্স বিতরণ

  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৪৫ জন পঠিত

স্টাফ রিপোর্টার : কোটালীপাড়া উপজেলা পরিষদের অর্থায়নে ৩০জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অনুকুলে হুইল চেয়ার এবং ২০২৪-২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় সাতলা-বাগধা সাব প্রজেক্টে পোল্ডার- ০১ এর ২০ জন সুফল ভোগী মৎস্যজিবীদের মাঝে একটি করে এসএস কাভার্ড স্টাইরোফোম বক্স বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট গোপালগঞ্জ মুহাম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব) উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরণ করেন।

পরে প্রধান অতিথি ফুলের চারা রোপন করে উপজেলা পরিষদের সৌন্দর্য বর্ধন ও বাগান সৃজন কাজের শুভ উদ্বোধন করেন। এর পর তিনি পরিষদের পুকুরের প্রান ফেরাতে কচুরীপানা পরিষ্কার অভিযান পরিচালনা করেন। সব শেষে জেলা প্রশাসক থানা পুকুরে ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনীর চুড়ান্ত আহরণ পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সেবদাতুল্লাহ, জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা রাকিুল হাসান শুভ, প্রকৌশলী সফিউল আজম, পিআইও আনসার উদ্দিন, ইউপি সদস্য মস্তফা শেখ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত সুফল ভোগী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION