1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪০ জন পঠিত
মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের পাঁচ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শনিবার ও রবিবার রাত এই কালবৈশাখী ঝড় লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়।
স্থানীয়রা জানান, এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ,আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘর বাড়ি ভেঙে পড়ছে। এছাড়া ঝড়ের পর জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে বলেও জানান তারা।
সদর উপজেলার হারাটী এলাকার বাসিন্দা সেলিম বলেন, “ঝড়ের তীব্রতায় আমার দুইটি ঘরের টিনের চাল উড়ে গেছে। আশপাশের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় গ্রামের কানাই লাল বলেন, “বাড়ির পাশে গাছ পড়ে একটি টিনের ঘর ভেঙে গেছে। এছাড়া ভুট্টা সহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।”
দলগ্রাম ইউনিয়নের মেম্বার রিপন চন্দ্র রায়, বলেন, “কালবৈশাখী ঝড়ে ৪ নং দলাগ্রাম ইউনিয়নের, উত্তর দলাগ্রাম ৩ নং ওয়ার্ডের ঘর বাড়ি ভাঙ্গন সহ ফসলের অনেক ক্ষয়ক্ষতির হয়েছে। ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।
কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলাল উদ্দিন বলেন, “ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION