1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪ একর বনভূমি উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪ একর বনভূমি উদ্ধার

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ জন পঠিত
এস.এম দুর্জয়:গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী মুরগী বাজার,সাইটালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় বনবিভাগের জায়গায় অবৈধ বসতবাড়ি- স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
বনবিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা  ৫৬টি বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।
এ অভিযানে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের বনবিভাগের ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।অভিযানটি পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ।এতে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব,পুলিশ,আনসার ও বন বিভাগের বিভিন্ন ইউনিট।
বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়,শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গত ৫ আগস্টের পর অসাধু ব্যক্তিরা বনবিভাগের জমি জবরদখল করে হাজার হাজার ঘরবাড়ি ও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।এদের মধ্যে অনেকেই দোতলা ভবন,কেউ টিনশেড,আবার কেউ আধাপাকা ঘর নির্মাণ করেছেন।
স্থানীয় অসাধু ব্যক্তিরা অবৈধভাবে ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন।কয়েক মাস ধরেই বনের লোকজন মাইকিং করে এসব অবৈধ স্থাপনা ভেঙে সরিয়ে নেওয়ার জন্য বলেছেন। কিন্তু কেউ এ বিষয়ে কর্ণপাত করেননি। অবশেষে শনিবার সকালে যৌথবাহিনীর সহযোগিতায় চারটি এক্সকেভেটর দিয়ে উপজেলার মুরগী বাজার, সাইটালিয়া ও উত্তর পেলাইদ এলাকায় ঘরবাড়ি ভাঙা শুরু করা হয়।
বন বিভাগ সূত্র জানিয়েছে, যৌথবাহিনীর অভিযানে তিনটি স্পটে প্রায় ৮০ কোটি টাকা মূল্যের বনবিভাগের চার একর জমি দখলমুক্ত করা হয়েছে।এর আগে বনভূমি উদ্ধারের স্বার্থে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল।
উপজেলার মুরগী বাজার এলাকার বাসিন্দা সোহেল রানা বলেন,আমার তিনটা বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।এর মধ্যে একটা পক্ষ গত ৫ আগস্টের আগে তৈরি করা হয়েছিল।আমি কত রিকোয়েস্ট করলাম,কিন্তু তারা আমার ঘর ভেঙেই দিল।
মুরগী বাজার এলাকার বাসিন্দা প্রতিবন্ধী শহিদ বলেন, আমি একজন প্রতিবন্ধী।এটা জানার পরও তারা আমার ঘরটা ভেঙে দিয়েছে।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো.মোখলেসুর রহমান বলেন, বনবিভাগের  চার একর জমি উদ্ধারে সকাল থেকে অভিযান চলছে।অবৈধভাবে বনের জমি দখল করতে দেওয়া হবে না।বনের জমি উদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,আমাদের প্রতিটি পয়েন্টে ইউনিট তৈরি করা হয়েছে।সেখানে সেনাবাহিনী,র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,পুলিশ,আনসার বনবিভাগের বিভিন্ন বিভাগের সদস্য উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করছেন।উদ্ধার অভিযানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION