1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় বাড়ি ভেঙে নিয়ে গেল প্রতিপক্ষ: নিরাপত্তাহীনতায় শামসুল ইসলাম ও তার পরিবার - Bangladesh Khabor
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান চাঁদাবাজির প্রতিবাদে ‘গণভিক্ষা’ করলেন হাসনাত-পাটওয়ারী জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন ক‌বির ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান প্রতিবেশী কোনো দেশের জমি দখল করতে চায় না ভারত: রাজনাথ সিং পলাশবাড়ীতে মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ কোটালীপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা, নিহত ১ তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

গাইবান্ধায় বাড়ি ভেঙে নিয়ে গেল প্রতিপক্ষ: নিরাপত্তাহীনতায় শামসুল ইসলাম ও তার পরিবার

  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ জন পঠিত

ওবায়দুল ইসলাম গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী থানার গিরীধারীপুর গ্রামের বাসিন্দা মোঃ শামসুল ইসলাম তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় গোপালপুর গ্রামে অবস্থিত প্রায় পাঁচ বিঘা জমি  তিনি ও তার সহোদর ভাইয়েরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন।

তবে সম্প্রতি ওই এলাকার আমিনুল, মঞ্জুরুল, আবুল হোসেন, নুরুল আমীন ও তাদের সহযোগীরা জোরপূর্বক শামসুল ইসলামের ভোগদখলীয় জমিতে নির্মিত পুরনো টিনের বাড়ি ভেঙে নেয়। শুধু তাই নয়, ওই বাড়ির চারপাশে থাকা অর্ধশতাধিক ফলদ ও কাঠের গাছ কেটে ফেলারও পরিকল্পনা করছে তারা বলে অভিযোগ করেন শামসুল ইসলাম।
নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে তিনি ওই বাড়িতে যেতে পারছেন না । শামসুল ইসলামের ভাষ্যে, “আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি। জমির কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে আমার বাড়িঘর ভেঙে নিয়ে যায় তারা। আমার প্রায় পাঁচ বিঘা জমি তারা দখলে নিয়েছে।”
তিনি জানান, এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা আইনের তোয়াক্কা না করে দখলবাজি চালিয়ে যাচ্ছে।
বর্তমানে তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তিনি ও তার পরিবার আবারও নিরাপদে তাদের ওই বাড়িতে যেতে পারেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION