1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় বিতারা ইউনিয়নে এক যুবককে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা  - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কচুয়ায় বিতারা ইউনিয়নে এক যুবককে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা 

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২২৯ জন পঠিত

মো:হারুনুর রশিদ: চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে নারী সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুঠো ফোনে ডেকে নিয়ে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

 নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে পুলিশ ।  এ ঘটনায় নির্মম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহত যুবক নুরুল হক উপজেলার  বিতারা গ্রামের মৃত.  সুলতান মিয়ার ছেলে।

সরেজমিনে গেলে  নিহতের বোন রাশিদা বেগম ও তাসলিমা বেগম জানান,শনিবার রাতে একই গ্রামের খলিফা বাড়ীর ওসমান গনির ছেলে জাহাঙ্গীর আলম ও গ্রাম পুলিশ জালাল আমার ভাই কে ঘর থেকে  ফোনে ডেকে তাদের বাড়ী যায়। পরে নিজ বাড়ী ফেরার সময় রাত সাড়ে ১০ টার দিকে পার্শ্ববর্তী বাড়ীর শুক্কর আলী পেছন দিক থেকে আকস্মিকভাবে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে।

এক পর্যায়ে তার ডাক চিৎকারে স্হানীয়  লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাচার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে।

এ ঘটনায় নিহত নুরুল হকের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে রবিবার তিন জনকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলার আসামি হিসেবে গ্রাম পুলিশ জালাল কে আটক করেছে পুলিশ।

এদিকে ঘটনার পর অভিযুক্ত  শুক্কুর আলী ও জাহাঙ্গীর আলম এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে।

এ ঘটনায় নিরীহ যুবক নুরুল হক কে কুপিয়ে হত্যার সাথে জড়িত শুক্কুর আলমসহ অন্যান্য আসামীদের  দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন নিহতের  স্বজন ও এলাকাবাসী।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো : আজিজুল ইসলাম মুঠো ফোনে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠিয়েছি। মামলার আসামী হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অপর আসামীদের গ্রেফতারের  প্রচেষ্টা  চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION