1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৪২৮ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সুনীল চন্দ্র (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রির সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা।  পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের শিকদার বাজারে এঘটনা ঘটে।
আটককৃত সুনীল ওই ইউনিয়নের মেহেন্দিপুর গ্রামের সুদীস কর্মকারের ছেলে।
স্থানীয়রা জানায়, বাজারে সেলুন ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেট ও গাজা বিক্রি করে আসছিল সুনীল। ওইদিন রাতে  দুই স্কুল ছাত্রের কাছে ইয়াবা ট্যাবলেট ও গাজা বিক্রির সময় রনী ও কাওছার সিকদারসহ স্থানীয় কয়েকজন তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ১৫ পিচ ইয়াবা ও ২৫ গ্রাম গাজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মাদক ব্যবসায় জড়িত একই এলাকার ফয়সাল দর্জি ও রবিউল সিকদার নামে দুই সহযোগী সাপ্লাইয়ারের নাম ওই সময় জনসমূখে প্রকাশ করে সুনীল।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুনীল চন্দ্রের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION