1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে প্রাণভয়ে একই পরিবারের ৭জনের হাসপাতালে আশ্রয় - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

বাউফলে প্রাণভয়ে একই পরিবারের ৭জনের হাসপাতালে আশ্রয়

  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩২০ জন পঠিত
কহিনুর বেগম,পটুয়াখালী: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় একটি পরিবারের ওপরে দুই দফা হামলার অভিযোগ উঠেছে। গত ১৯’মার্চ  হামলা চালিয়ে মঞ্জুর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে জখম করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করলে পরদিন কালাইয়া ইউনিয়নে আয়নাবাজ কালাইয়া গ্রামে সরেজমিনে তদন্ত করে পুলিশ। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে ২১ তারিখ দ্বিতীয় দফায় মঞ্জুরের বসতঘরে হামলা করে একই বাড়ির প্রতিপক্ষ মালেক ও জসিম গংরা। এতে ১৫ মাসের এক শিশু আঘাতপ্রাপ্ত হয়। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটেছে এসব ঘটনা। ২য় দফা হামলার সময় মঞ্জুরকে মারধরের ঘটনার তদন্ত অফিসার এএসআই শাহিনকে ফোন দিয়েও কোনো সহযোগিতা পায়নি ভুক্তভোগী পরিবার। মুঠোফোন রেকর্ডে এই অভিযোগের সত্যতা মিলছে। মামলার জন্য ঘুষ দাবির অভিযোগও উঠেছে এই পুলিশ সদস্যের বির“দ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আইনের সহযোগিতা না পাওয়ায়, হামলায় আহত অসুস্থ শিশুকে নিয়ে রাতভর গৃহবন্দী থেকে পরদিন সকালে হাসপাতালে নেয়া হয়। হামলা আতঙ্কে হাসপাতালেই আশ্রয় নিয়েছে পরিবারের ৬জন নারী ও শিশু। আজ তিন দিন হাসপাতালেই আছেন আহত মঞ্জু পঞ্চায়েত ও তার আহত নাতিসহ তার স্ত্রী, কন্যা, পুত্রবধু এবং পরিবারের আরো দুই শিশু। পালিয়ে বেড়াচ্ছেন তার দুই ছেলে আনোয়ার ও আবির। এরপরেও মামলা নিতে নারাজ বাউফল থানার পুলিশ। তদন্ত অফিসার এএসআই শাহিন মামলার জন্য দাবি করে ১০হাজার টাকা। সাড়ে তিন হাজার টাকা নিয়েছেনও তিনি। এখন বলছেন আপোষ করতে। এবিষয়ে একাধিক মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত জসিমের সংযোগ পাওয়া যায়নি। থানায় গিয়ে এবং মুঠোফোনে চেষ্টা করেও এএসআই শাহিনের মন্তব্যও জানা যায়নি।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন মুঠোফোনে বলেন, ‘আমি একটু ঢাকায় আছি। অভিযোগের বিষয় না জেনে কিছুই বলতে পারছি না। কাল থানায় পৌঁছে বিষয়টা খতিয়ে দেখবেন বলেন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION