1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কচুয়ায় যুব অধিকার পরিষদ নেতার উপর সন্ত্রাসী হামলায়, শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কচুয়ায় যুব অধিকার পরিষদ নেতার উপর সন্ত্রাসী হামলায়, শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭৯ জন পঠিত
মোঃ হারুনুর রশিদ, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি সালাউদ্দিন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কচুয়া বিশ্বরোড এলাকায় উপজেলা ছাত্র,যুব ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হামলার শিকার উপজেলা যুব অধিকার পরিষদ নেতা সালাউদ্দিন, প্রবাসী সেলিম চৌধুরী, উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুরুল হুদা ভূঁইয়া, সাধারন সম্পাদক এস.আই সাইদুল ইসলাম,প্রবাসী কল্যাণ সম্পাদক মো. মাঈন উদ্দিন ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাঈদ চৌধুরী সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামের অধিবাসী মৃত: আব্দুল কাদেরের পুত্র সালাউদ্দিনের পৈত্রিক সম্পত্তি ভোগ দখল  নিয়ে একই গ্রামের জসিম ওরফে  খোকন গংরা ১ মার্চ জোরপূর্বক সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে।
হামলার শিকার সালাউদ্দিন বলেন, ভূমিদস্যু জসিম উদ্দিন খোকন আমাকে মারধর  করার পর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ৯ মার্চ শিলাস্থান বাজারে উল্টো  মানববন্ধন আয়োজন করে যে সমস্ত অভিযোগ করেছেন তা মূলত লোকদেখানো ও হাস্যকর । আমি তাকে মারধর করিনি কিংবা তার জমি দখল করিনি। বরং তিনি আমার জমি জোরপূর্বক দখর করে রেখেছেন।
ভোক্তভোগী বলেন, আমার উপর হামলা ও মারধরের কারণে আমি  ন্যায় বিচার চেয়ে প্রতিপক্ষ গংদের বিরুদ্ধে চাঁদপুরের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করায় আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। এ অবস্থায় আমি ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION