1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৪১ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে পিয়াস মজুমদার (২৩) নামক এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে হত্যা করেছে চোর চক্র।

নিহত যুবক উপজেলার কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের ডেন্টাল চিকিৎসক পল মজুমদারের ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

সরজমিনে জানা যায়, মা-বাবা কাজের সুবাদে বাহিরে থাকায় নিহত যুবক একাই ছিলো বাড়িতে। এ সুযোগে ঘরে ঢুকে নিহতের হাত পা বেধে হত্যা করে আলমারি সুকেস ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় চোরেরা।

পল মজুমদার সাংবাদিকদের বলেন- আমরা স্বামী-স্ত্রী দুজনই কর্মস্থলে ছিলাম, আমি চেম্বার থেকে বেলা ১২ টার দিকে বাড়ী ফিরে দেখি হাত-পা বাধা গলায় ওড়না পেচানো অবস্থায় খাটের উপর শুয়ে আছে আমার ছেলে, ডাকাডাকি করে এক পর্যায়ে হত্যাকান্ডের বিষয়টি বুঝতে পারি, আমার ঘরে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিলো ভাংচুর করে টাকা গুলো নিয়ে গেছে, আমার ধারনা চোরদের চিনে ফেলায় ছেলেটাকে হত্যা করেছে, আমি তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। কুশলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মিয়া ঠান্ডা জানান- খবর পেয়ে এসে ঘটনা দেখতে পাই, ঘরে থাকা আড়াই লক্ষ টাকা চুরি করতে এসে চোরদের চিনে ফেলায় পূর্ব পরিকল্পিতভাবে ছেলেটাকে হত্যা করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুবুল হক ও সরোয়ার আলম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION