1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লালমনিহাটে হাসিনা হত্যায় স্বামী গ্রেফতার - Bangladesh Khabor
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অফিস সময়ে চিকিৎসকেরা ক্লিনিকে যাচ্ছেন কিনা দেখবে গোয়েন্দারা: স্বাস্থ্যমন্ত্রী মেট্রোরেলে সিট দখল ঠেকাতে নতুন নিয়ম তিতাসের ৪৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৬০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল বাতিল আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিহাটে হাসিনা হত্যায় স্বামী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬৪ জন পঠিত
মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট: লালমনিহাটে গৃহবধু হাসিনা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় জড়িত স্বামী আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহরে জজ কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ মার্চ)  নিহতের সতীন মেহেরুন বেগমকে (৫৪), বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশরাফুল ইসলাম (৫৯),জেলার  আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকার মৃত নবাব আলীর ছেলে। তিনি পেশায় একজন একজন ভ্যানচালক। নিহত হাসিনা বেগম (৪৪) ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলীর মেয়ে। ২৪-২৫ বছর আগে আশরাফুল ইসলামের সাথে তার বিয়ে হয়েছিল।

পুলিশ জানায়, বুধবার (৫ মার্চ)  দুপুরে জেলা সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে তার পরিচয় সনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। নিহত হাসিনার সতীন মেহেরুন বেগমের দেওয়া তথ্যে পুলিম শনিবার বিকালে আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে দূর্গাপুর সীমান্ত এলাকায় তামাকখেত থেকে হাসিনার মাথা উদ্ধার করা হয।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম ফজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুনি স্বামী আশরাফুল ইসলামকে, জজ কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার স্ত্রী হাসিনা বেগমকে জবাই করে হত্যার পর তিনি বিভিন্ন স্থানে আত্মগোপন করে থেকেছিলেন। আশরাফুল কে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে কেন তিনি তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION