1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

শ্রীপুরে জাতীয় নাগরিক পার্টির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২২৭ জন পঠিত
এস.এম দুর্জয়, গাজীপুর : জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল ঘোষণার পর গাজীপুরের শ্রীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ইং সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের আহ্বানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)গঠিত হয়।ছাত্র-জনতার আন্দোলনের সফল পরিণতিই এই রাজনৈতিক দল প্রতিষ্ঠার মূল প্রেক্ষাপট।
এরই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ১ মার্চ বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আবু রায়হান মিসবাহর সভাপতিত্বে এবং শিশির খানের সঞ্চালনায় শহীদি চত্ত্বর থেকে মিছিল শুরু হয়ে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার প্রদক্ষিণ করে।পরে শহীদি চত্তরের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION