1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় চুরি - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

কুয়াকাটায় সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় চুরি

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার কুয়াকাটায় গভীর রাতে সাংবাদিক ও ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মঞ্জু শরীফ জানান, বুধবার সারাদিন কোম্পানির কালেকশন শেষে রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বাসায় প্রবেশ করেন। পরে ২টার দিকে চুরি হওয়া রুমে কালেকশন’র ২ লাখ ৮৬ হাজার টাকা রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন তার বাসা চুরি হয়েছে। চোর টাকার সাথে তার স্ত্রীর ৭ ভরি ওজনে বিভিন্ন ধরনের স্বর্ণালংকার নিয়ে যায়। বাসার ভিতর থেকে দরজার হুক ভাঙ্গা রয়েছে। তাদের ধারণা আগে থেকেই চোর ঘরের ভেতরে ওৎপেতে ছিল। এ বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কথা বলে ক্ষোভ প্রকাশ করেন। কুয়াকাটা মহাসড়কের পাশে এমন চুরির ঘটনায় এলাকাবাসী চরম শংকিত।
অন্যদিকে ওই রাতেই সাংবাদিক জুয়েল ফরাজী বাসায় চুরি সংগঠিত হয়েছে। এতে তার বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকাসহ গলার চেইন আংটিসহ তিন ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মহিপুর থানার ওসি ( তদন্ত) অনিমেষ হালদার বলেন, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION