1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করেছেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৪২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে। জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, বৈঠকে আমাদের মতামত পেশ করেছি। মোটা দাগে বলতে চাই, উপস্থিত সবাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যের পথে পরিচালনার স্বার্থে একমত হয়েছে।

তিনি বলেন, সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনার পরিবেশ বা সময় ছিল না। আমরা পরামর্শ দিয়েছি সরকারের এমন দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, অনেক মৌলিক জিনিস এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। অনেক আলেম ওলামার ত্যাগের ব্যাপার ঘোষণাপত্রে বাদ পড়েছে। এমন প্রক্রিয়া হওয়া দরকার যেন সব পক্ষ মতামত দিতে পারে। আজকের আলোচনাটি প্রাথমিক। কিছু অসংলগ্নতা আছে এটা অনেকেই তুলে ধরেছেন। আবার আমাদের ডাকা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION