1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এবার ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয় - Bangladesh Khabor
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
১৩ দিনে রেমিট্যান্স এলো ২১ হাজার ৩৯৫ কোটি টাকা ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কোটালীপাড়ায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি জিলানী আগামীর শিক্ষা ব্যবস্থা হবে জ্ঞান ও দক্ষতার সমন্বয়ে: মাহদী আমিন গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খননের অভিযোগ : স্থানীয়দের চরম ক্ষোভ জয়পুরহাট-বগুড়া নারী আসনের এমপির সাথে জয়পুরহাটে বিএনপির মতবিনিময় গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

এবার ক্রিস্টিনার সঙ্গে ডিভোর্সের তথ্য সামনে আনলেন জয়

  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৩ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানান গোপন বিষয় সামনে আসছে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পর এবার রোষানলে পড়েছেন সজীব ওয়াজেদ জয়। এমনকি তার সংসার ভাঙার খবরও এসেছে সামনে। তিনি নিজেই জানিয়েছেন ‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ কথা জানান দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর একটি রিপোর্ট ফাঁস করা হয়। জয়ের দাবি, রিপোর্টটি ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভরা। এফবিআইয়ের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠেছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুল রয়েছে বলেও জানান জয়।

তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং জয়ের ব্যাংক হিসাবে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। সে তথ্যের ভুল ধরাতে গিয়ে জয় জানান, ‘ক্রিস্টিন এবং আমি আর একসঙ্গে নেই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION