1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ইসকন ইস্যুতে সরকারের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫১১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের (২৮ নভেম্বর) মধ্যে সরকারের পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

এর আগে এদিন সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন।

এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘ইসকন সংগঠনটি কাদের, এরা কোথা থেকে এসেছে।’ উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই-বাছাই শুরু করেছে সরকার।’

আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION