1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, গোটা জাতি তাতে আনন্দিত’ - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

‘সেনাকুঞ্জে খালেদা জিয়াকে যে সম্মান জানিয়েছে, গোটা জাতি তাতে আনন্দিত’

  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩১৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে, তাতে গোটা জাতি আনন্দিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য। ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে রাখা হয়েছে। আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে ধন্যবাদ জানাতে চাই।

তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আজকে ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোট জাতি আজকে আনন্দিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION