1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে: তারেক রহমান - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে: তারেক রহমান

  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো ক্রান্তিকাল চলছে।দেশে সংস্কার প্রয়োজন এবং যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটাকেই সংস্কার মনে করে বিএনপি।

মঙ্গলবার বিকালে যশোরে বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এদিন বর্ষীয়ান রাজনীতিক তরিকুল ইসলামের স্মরণসভায় নেতাকর্মী-সমর্থকদের ঢল নামে। স্মরণসভা রূপ নেয় সমাবেশে। টাউন হল মাঠ ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তায়।

আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসলামের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল।

তিনি বলেন, স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনো রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা, যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে।

যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION