1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার’ - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার’

  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৯০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট হলেও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।‌

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, আপনারা জানেন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ করেছে। তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি সরকার।

এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রথমবারের মতো গণভবন পরিদর্শন করেন। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ একটি প্রতিরূপ নির্মাণ করা উচিত বলে অভিমত ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, গণভবনকে জাদুঘর করার পাশাপাশি ‘আয়নাঘরের’ একটি রেপ্লিকা এখানে করা হবে।

এ সময় শেখ হাসিনার অডিও রেকর্ড ফাঁস প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অডিও রেকর্ড না শুনে বলতে পারব না। ডিপ ফেকের মাধ্যমে অনেক সময় কণ্ঠ নকল করা যায়।

রাষ্ট্রপতি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান কথা বলেছেন। রাষ্ট্রপতি ইস্যু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় সমাজতান্ত্রিক দলসহ ১১ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম এ রিট করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION