1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

সরকারকে তিন দিনের আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩২৬ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাজধানীর সরকারি সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে ঢাকা কলেজের খুররম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই আলটিমেটামের পাশাপাশি নিজ নিজ কলেজ ক্যাম্পাসে তিন দিনের কর্মসূচি দিয়েছেন তারা।

কর্মসূচিগুলো হলো- রোববার নিজ নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অংকন, সোমবার সব কলেজে প্রত্যেক বিভাগে গণসংযোগ কর্মসূচি এবং মঙ্গলবার বিকাল তিনটায় সমাবেশ।

বেশ কিছুদিন ধরে সাত কলেজ সংস্কার আন্দোলনের ব্যানারে অধিভুক্তি বাতিল ও আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION