1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা

  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গতকাল মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ৩ বা ৪ নভেম্বর থেকে এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

এ সময় এক সাংবাদিক বলেন, স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।

এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে খুব শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION