1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লেবানন থেকে প্রথম ধাপে ফিরলেন ৫৪ বাংলাদেশি - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লেবানন থেকে প্রথম ধাপে ফিরলেন ৫৪ বাংলাদেশি

  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসরাইল-লেবাননের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রথম ধাপে লেবানন থেকে ৭ শিশুসহ ৫৪ প্রবাসী বাংলাদেশি দেশে পৌঁছেছেন। এই ৫৪ জন সম্পূর্ণ সরকারি খরচে দেশে এসেছেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সৌদি এয়ারলাইন্সের ৮১০ এসবি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন।

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা রাত ১টা ২০ মিনিটে জেদ্দা বিমানবন্দর পৌঁছাবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসীরা ভিসা প্রক্রিয়ার অর্ধেক ফি পরিশোধ করেই দেশে ফিরতে পারবেন। এ জন্য তাদের জেনারেল সিকিউরিটি দপ্তরে ৫৫ ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এ ছাড়া অবৈধ প্রবাসীদের জরিমানা মওকুফ করেছে লেবানন সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION