1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গুম-খুনে জড়াবে না র‌্যাব: মহাপরিচালক - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

গুম-খুনে জড়াবে না র‌্যাব: মহাপরিচালক

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩০৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) গুম-খুনের সঙ্গে কোনোভাবেই জড়াবে না বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেছেন, র‌্যাবে আয়নাঘর বলে কিছু নেই আর বিচারবহির্ভূত কোনো কিছু হওয়ার সুযোগ নেই।

সোমবার বিকালে র‌্যাব সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‌্যাব জড়াবে না। কাউকে এক স্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‌্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে।

গুম-খুন ফৌজদারি অপরাধ মন্তব্য করে তিনি বলেন, বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাশত করা হবে না। এ অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এছাড়া জামিনে যেসব জঙ্গি বের হয়েছে, তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্র করে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ বিষয়ে শহিদুর রহমান বলেন, ‘জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। চাহিদামতো আরও তথ্য দেওয়া হবে।’

এ সময় ক্র্যাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সংগঠনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন। আর সভাপতি কামরুজ্জামান খান র‌্যাব ও ক্র্যাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়ে নতুন মহাপরিচালককে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION