1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৪৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জর্ডানভিত্তিক প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ (আরআইএসএসসি) কর্তৃক প্রকাশিত ওই তালিকায় ড. ইউনূস রয়েছেন ৫০তম অবস্থানে।

সংস্থাটি আজ সোমবার (৭ অক্টোবর) প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করে। এটিকে দুইভাগে ভাগ করেছে তারা। সেখানে শীর্ষ ৫০ জনকে একটি তালিকায় রাখা হয়েছে। আর বাকি ৪৫০ জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায়।

শীর্ষ ৫০ জনের তালিকায় ড. ইউনূস ছাড়াও রয়েছেন জর্ডানের বাদশা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম, কাতারের আমির, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, সৌদি আরবের প্রধান মুফতি, তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মতো ব্যক্তিত্বরা।

এদিকে জর্ডানের এই প্রতিষ্ঠানটি ১৬বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে।

ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম-ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার রোষের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ইউনূস। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ মানুষের পূর্ণ সমর্থন নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION