1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

সারা দেশে দুই লক্ষাধিক আনসার মোতায়েন

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারা দেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে ২ লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হচ্ছে।

পূজার মূল অনুষ্ঠান শুরুর আগেই রোববার থেকে দুই দিন, বিশেষ বিবেচনায় ‘অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ)’ ও ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) মণ্ডপের মধ্য থেকে মোট ১৫ হাজার ৩২টি পূজামণ্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

এ ছাড়া ৬৪ জেলায় যেকোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন আনসারদের ৯২টি টিম মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন করে সদস্য থাকবে। এসব স্ট্রাইকিং ফোর্স টিম রোববার থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট ৮ দিন নিয়মিত নিরাপত্তা টহলের মাধ্যমে সব পূজামণ্ডপে নিরাপত্তা সমন্বয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান।

আনসার মহাপরিচালক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতে হবে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, সব মণ্ডপে আয়োজকরা সে ব্যবস্থা করেননি। যেসব মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা নেই, সেসব স্থানে আমাদের আনসার সদস্যরা আরও নিবেদিত থাকবে, যাতে কেউ যেন সুযোগ নিয়ে উৎসবকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এবার আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি জেলায় আনসারের মোবাইল স্ট্রাইকিং টিম থাকবে। কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনার খবর পেলে যাতে সঙ্গে সঙ্গে গিয়ে মোকাবিলা করতে পারে।

তিনি বলেন, সারা দেশে ৮ হাজার ৯৮টি মণ্ডপ অতি গুরুত্বপূর্ণ ও ১০ হাজার ৯২৯টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই মণ্ডপগুলোতে ৬ অক্টোবর থেকে আনসার মোতায়েন শুরু হবে। ঢাকা মহানগরীতে ১ হাজার ৭৮টি মণ্ডপ আছে। এসব মণ্ডপেও আনসার মোতায়েন থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য, আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি এবং সর্বস্তরের নাগরিক কমিটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। সব নিরাপত্তা সংস্থার মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ‘অধিক গুরুত্বপূর্ণ’ মণ্ডপে ৮ জন এবং ‘গুরুত্বপূর্ণ’ মণ্ডপে ৬ জন ও ‘সাধারণ’ মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION