1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফ্যাসিবাদের রক্ষাকর্তাদের কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান আয়াতুল্লাহ খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ বগুড়া বিগত ২০ বছর উন্নয়নবঞ্চিত ছিল: প্রতিমন্ত্রী শাহে আলম নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ জয়পুরহাটে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মসজিদে যাওয়ার পথেই থেমে গেল মডেল মসজিদের খাদেম মাসুদের জীবন এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত রংপুর অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার ‘ষড়যন্ত্রের’ অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের রক্ষাকর্তাদের কঠোর বার্তা উপদেষ্টা আসিফ মাহমুদের

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৫৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরকেও আমি ফ্যাসিবাদের রক্ষাকর্তা হিসেবেই বিবেচনা করবো।’ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি ওই স্ট্যাটাসে আরও লিখেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরকেও এভাবেই মনে রাখা হবে।

আসিফ আরও বলেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কি হয়েছিল? অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION