1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়িভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দাবি - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৩ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি ঢাকার দুই সিটিতে মেয়র নির্বাচনে প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের মুশফিকের সেঞ্চুরি, পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা রূপগঞ্জে ৭ টি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়িভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দাবি

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ জন পঠিত

ডেস্ক রিপোর্ট:পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

শনিবার দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টন মুক্তিভবনে সংগঠনের নীতিনির্ধারণী ফোরামের সভা থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন সংগঠনের সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহ-সভাপতি সুশান্ত ভাওয়াল, সহ-সাধারণ সম্পাদক আসমান আলী, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, কেন্দ্রীয় সদস্য ওসমান গনি ও রফিকুল ইসলাম জাহিদ।

সভায় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ বছর ধরে জাতীয়করণের আন্দোলন চালিয়ে আসছেন। জাতীয়করণের ঘোষণা চান। জাতীয়করণের আগমুহূর্তে কিছু বৈষম্য কমিয়ে আনা যায়। সে জন্যে শিক্ষক সমাজ পূর্ণাঙ্গ উৎসব বোনাস, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার দাবি করেছেন। দেশের বাজেটের আকার বড় হয় কিন্তু শিক্ষকদের আর্থিক উন্নতির জন্য কোনো উদ্যোগ বিগত সরকারগুলো নেয়নি। দ্রব্যমূল্যের এ বাজারে এত অল্প বেতনে জীবনযাপন করা দুরূহ হয়ে উঠছে। তারপরও শিক্ষকদের আর্তনাদ কোনো সরকারই কর্ণপাত করছে না। অবিলম্বে শিক্ষকদের দাবিগুলো মেনে নিতে হবে। বিশ্ব শিক্ষক দিবসে এই দাবি মেনে ঘোষণা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক সংকট মোচনে সরকারগুলোর উদ্যোগ নেই। শিক্ষকদের ওপর বিভিন্ন অসঙ্গতিমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।এনটিআরসিএ শিক্ষকদের বদলি হতে পারলে ইনডেক্সধারীরা এ অধিকার কেন পাবে না। সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার নীতি প্রণয়ন করতে হবে। অন্যথায় লাখো লাখো শিক্ষক রাজপথে নেমে পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION