1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ মিথ্যা: শিবির - Bangladesh Khabor
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হকের বদলী জনিত বিদায় সংবর্ধনা শ্রীপুরে ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়কে ডিম ভেঙে খামারিদের মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁয়ে জামপুরে রাস্তা কাজের শুভ উদ্বোধন আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাইয়ে শহীদ-আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ মিথ্যা: শিবির

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৫ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর শিবিরের হামলার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। হামলার ঘটনায় শিবিরকে জড়িয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবির।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম কলেজে ছাত্রদলের সঙ্গে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে কিছু সংবাদমাধ্যম ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছে, যা আমাদের নজরে এসেছে।

এতে বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলামের নাম উল্লেখ করে যে ঘটনা তুলে ধরা হয়েছে, তার সঙ্গে শাখা সভাপতির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় একটি প্রোগ্রামে অংশ নিতে কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছেন, যা চট্টগ্রাম প্রশাসনও অবগত।

এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলাম ও সেক্রেটারি তানজীর হোসাইন জুয়েল বলেন, ঢাকায় অবস্থান করা ব্যক্তির নেতৃত্বে কীভাবে চট্টগ্রামে হামলা হতে পারে, সেটা বিবেচনা না করেই প্রতিবেদন প্রচার করা সাংবাদিকতার পেশাদারিত্বের পরিপন্থি। যারা এ ধরনের বক্তব্য দিয়েছেন, তারাও ফ্যাসিবাদী সংস্কৃতির চর্চা করছেন। আমরা মনে করি, ছাত্রসংগঠনগুলোর সঙ্গে পরিকল্পিতভাবে দূরত্ব তৈরি করার জন্য একটি কূটকৌশল চালানো হচ্ছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্রশিবিরের মতো সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই মিথ্যা প্রতিবেদন করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, চট্টগ্রাম কলেজে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের কোনো সম্পৃক্ততা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION