1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জাতিসংঘে বিবিএনজে চুক্তির নথি জমা দিয়েছে বাংলাদেশ - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন সোনারগাঁয়ে ৫টি চুনা কারখানা ও ১টি ঢালাই কারখানা ধ্বংস কোটালীপাড়া চাঁদার টাকা না পেয়ে মারুফ বাহিনীর হামালায় চার শ্রমিক আহত

জাতিসংঘে বিবিএনজে চুক্তির নথি জমা দিয়েছে বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয় আওতা-বহির্ভূত সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার সম্পর্কিত মেরিন বায়োডাইভারসিটি অব এরিয়াজ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন (বিবিএনজে) চুক্তি অনুসমর্থনের অনুলিপি জাতিসংঘে জমা দিয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ স্তরের চুক্তি ইভেন্টে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ অনুলিপি জমা দেন। এই অনুমোদন সামুদ্রিক বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও নিয়ন্ত্রণ উদ্যোগের প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার জোরদার করে।

এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসমর্থনকারী হিসেবে বাংলাদেশ বিবিএনজে চুক্তি দ্রুত কার্যকরের পথ সুগম করতে চায় এবং এর সর্বজনীন ও কার্যকর বাস্তবায়নে সর্বদা নিবেদিত রয়েছে। অনুসমর্থনের অনুলিপি জমা দেওয়ায় বাংলাদেশ এখন এ গুরুত্বপূর্ণ চুক্তিটি অনুমোদনকারী অগ্রবর্তী দেশগুলোর কাতারে শামিল হলো।

জাতিসংঘে সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের ১৯ জুন ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ (বিবিএনজে) চুক্তিটি গৃহীত হয়, যা গ্লোবাল কমন্সের পরিচালনায় এক যুগান্তকারী অর্জন। এ চুক্তি জাতীয় এখতিয়ারের বাইরে সামুদ্রিক অঞ্চলে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহারের জন্য আন্তর্জাতিক আইনি কাঠামো শক্তিশালী করে। এটি বৈশ্বিক অভিন্ন সুশাসনের ক্ষেত্রে একটি যুগান্তকারী অর্জনের প্রতিফলন।

চুক্তিটিতে স্বচ্ছ পরিবেশগত প্রভাব মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে এবং এটি সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়নশীল দেশগুলোর জন্য সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে সমর্থন করে।

এ পর্যন্ত বিশ্বের ৬০টি সদস্য রাষ্ট্র এ চুক্তিতে তাদের অনুসমর্থন দিয়েছে। অনুসমর্থন, অনুমোদন, গ্রহণ বা যোগদানের অনুলিপি জমা দেওয়ার ১২০ দিন পর বিবিএনজে চুক্তিটি কার্যকর হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION