1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রীকে নেওয়া হলো ঢামেকে - Bangladesh Khabor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত বাউফলে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় দুই মাসে অ্যানথ্রাক্সে রোগী আক্রান্ত ৫৪ জন প্রতি কৃষক কার্ডের বিকাশে এলো আড়াই হাজার টাকা, কোটালীপাড়ার কৃষকদের স্বস্তির হাসি কোটালীপাড়ায় ফের হামলায় দুই পক্ষের ১১ জন আহত

রিমান্ডে অসুস্থ সাবেক রেলমন্ত্রীকে নেওয়া হলো ঢামেকে

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রিমান্ডে অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, অসুস্থ নুরুল ইসলাম সুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা দিয়ে ঘণ্টাখানেক পর ঢামেক হাসপাতাল থেকে তাকে নিয়ে গেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগ থেকে তাকে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যাচ্ছি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা জানান, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তিনি বুকে ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যায় পুলিশ।

রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় গত রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত সাবেক এই রেলমন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৬ সেপ্টেম্বর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল সুজনকে গ্রেপ্তার করে। রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, নূরুল ইসলাম ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে রেলমন্ত্রী হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION